সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
৩৪ বছরে পা দিলেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ আওয়ামী লীগ ঠেকাতে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি করবে এনসিপি রাষ্ট্রপতি: দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে জাতীয় স্টেডিয়ামকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা আমিনুল হকের কুতুবখালী খাল পুনঃখনন শুরু করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধ ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:০৪ পিএম
Advertisement
শেয়ার করুন

রাজধানীর মিরপুর ১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে মারধরের হাত থেকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মিরপুর ১ নম্বরে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হচ্ছে।

শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বাসটির চালক ও হেলপারকে মারধর করছিলেন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হেফাজতে নেয়।

এসআই আরও জানান, বাসে আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কারা এ ঘটনায় জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

এই বিভাগের আরো খবর