1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মৌমাছির আক্রমণে কুড়িগ্রামে ৩ জামায়াত নেতাকর্মী আহত - আজকের কাগজ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
মমতার সাম্রাজের পতনের আগেই নবান্নে কেন্দ্রীয় বাহিনী, চলছে কড়া তল্লাশি সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ ‘ছেলেকে কোনোদিন থাপ্পড়ও মারিনি, কেন তাকে এত কষ্ট দিয়ে মারলো?’ মৌমাছির আক্রমণে কুড়িগ্রামে ৩ জামায়াত নেতাকর্মী আহত বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর মমতার গাড়ি দেখে মারমুখী বিজেপি কর্মীরা, ‘চোর-চোর’ স্লোগান ঢামেকে পুলিশ-এনএসআই যৌথ অভিযান, ৪৫ দালাল আটক এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের ১২ দিনের আলটিমেটাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে মন্ত্রণালয়গুলো সক্রিয়ভাবে কাজ করছে : আইনমন্ত্রী

মৌমাছির আক্রমণে কুড়িগ্রামে ৩ জামায়াত নেতাকর্মী আহত

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬ ৯:২৪ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মৌমাছির আকস্মিক আক্রমণে জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (৪ মে) বিকেলে উপজেলার বজরা ইউনিয়নের বীরহিম গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
আহতরা হলেন—বজরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দলীয় কর্মসূচিতে যোগ দিতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তারা। পথে বীরহিম গ্রামের রব্বানি মিয়ার বাড়ির সামনে পৌঁছালে হঠাৎ মৌমাছির একটি ঝাঁক তাদের ওপর আক্রমণ চালায়। এতে তারা মোটরসাইকেল থামিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। তবে ততক্ষণে মৌমাছির দংশনে তারা আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মৌমাছির ঝাঁক এসে তাদের ঘিরে ফেলে। এতে তারা দিশেহারা হয়ে পড়েন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের মধ্যে দুজনকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফারহানা বিনতে ফারুক জানান, আহত তোজাম্মেল মিয়াকে প্রায় ৪০টির মতো ভিমরুলে কামড় দিয়েছে, যা তাকে গুরুতর অবস্থায় ফেলেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে পাঠানো হয়েছে। অপর আহত সামিউল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ফিরোজ হোসেন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, মৌমাছি বা ভিমরুলের ঝাঁকবদ্ধ আক্রমণ হঠাৎ ঘটলে তা প্রাণঘাতী ঝুঁকিতে পরিণত হতে পারে।

এই বিভাগের আরো খবর