1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যুবকের ‘আত্মহত্যা’ চাকরি হারিয়ে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, এক এএসপির বাধ্যতামূলক অবসর যশোরে ২ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ৪৪ বছরে অ্যান হ্যাথওয়ে: পাঁচ ছবির আয় ৩৫ হাজার কোটি টাকা দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ’র নৈরাজ্যের বিরুদ্ধে শাহআলীতে যুবদলের বিক্ষোভ মিছিল স্থগিত হলো বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ বাড়ি ফেরা হলো না, গরুবোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষে নিহত ব্যাংক কর্মী! দাগনভূঞায় বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, ২৩ ভরি সোনা ও টাকা লুট

যুবকের ‘আত্মহত্যা’ চাকরি হারিয়ে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ২:২৬ পিএম
শেয়ার করুন

ঝালকাঠির রাজাপুরে চাকরি হারিয়ে বাড়িতে এসে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ বড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম মো. ওসমান খান (২৭)। তিনি ওই এলাকার মো. হোছেন আলী খানের ছেলে।

পুলিশ ও নিহতের বাবা মো. হোছেন আলী খান জানান, ওসমান ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। পরে চাকরি হারিয়ে মানুষিক ভারসাম্যহীন হয়ে পড়লে গতকাল সোমবার ওসমানের ভাই বেল্লাল খান তাকে বাড়িতে রেখে যান। এরপর আজ সকাল ১০টার দিকে ওসমান তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে তার বাবা হোসেন আলী দুপুরে মাঠ থেকে এসে ওসমানকে না দেখে ডাকাডাকি শুরু করেন। এরপর তার ঘরের জানালা ভেঙ্গে দেখেন ওসমান সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। ঘরের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে।’

এই বিভাগের আরো খবর