1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সব ধর্মের মানুষের পাশে আছে বিএনপি - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম:
গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ

সব ধর্মের মানুষের পাশে আছে বিএনপি

মিজানুর রহমান
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ১:০৯ পিএম
শেয়ার করুন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি সংখ্যালঘু শব্দটিতে বিশ্বাস করে না। ’সব ধর্ম বর্ণের মানুষের পাশে আছে বিএনপি। আগামীতেও থাকবে। যে যেই ধর্মেরই হোক, সবাই বাংলাদেশি। আমাদের সবারই সমান অধিকার।

শুক্রবার রাত সাড়ে নয়টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এর আগের দিন বিকালে তিনি নগরকান্দা বাজার সর্বজনীন দুর্গামন্দির, গাংজগদিয়া সর্বজনীন দুর্গামন্দির, ট্রলারঘাটা দুর্গামন্দির, মধ্যজগদিয়া দুর্গামন্দির, বালিয়া ডা. রনদা প্রসাদ সাহার বাড়ি দুর্গামন্দির, চৌমুখা পশ্চিমপাড়া দুর্গামন্দির, বাউতিপাড়া দুর্গামন্দির, সোনাখোলা দুর্গামন্দির, তালমা বাজার দুর্গামন্দির, কাঠিয়া কালিবাড়ী দুর্গামন্দির ও লস্করদিয়া বাজার সর্বজনীন দুর্গামন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পূজা মন্ডব পরিদর্শন কালে তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানাতে এসেছি। আমার পিতা মরহুম কেএম ওবায়দুর রহমান আজীবন আপনাদের পাশে ছিল, আমিও আপনাদের পাশে আছি।’

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, আলিমুজ্জামান সেলু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, বদরুজ্জামান তারা মোল্লা যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ প্রমুখ।

এই বিভাগের আরো খবর