শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র শ্রীবরদীতে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ! চেয়ারম্যান-সচিবকে শোকজ ঘড়ি থেকে দামি গাড়ি: সিনেমা শেষে সহশিল্পীদের তারকাদের বিলাসবহুল উপহার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ২ জন আসামি গ্রেফতার সাংগাঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নিষ্ক্রিয়তা অভিযোগ-বহিষ্কার ববি ছাত্রদলের ১৩ নেতা হিলি স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান, বসছে আধুনিক ল্যাগেজ স্ক্যানার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার ত্রিশালে মাদক মামলার আসামিদের দ্রুত জামিন, কমছে না কারবার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসার দ্বন্দ্বে তাণ্ডব, বৃদ্ধ বাবাকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সাপাহারে আদিবাসী নারী নেতৃত্বকে শক্তিশালী করতে মোবাইল ফোন বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সাপাহারে আদিবাসী নারী নেতৃত্বকে শক্তিশালী করতে মোবাইল ফোন বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৬:৫৩ পিএম
Advertisement
শেয়ার করুন

নওগাঁর সাপাহারে জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের নারী নেত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শিরন্টি ইউনিয়ন নারী পরিষদের পাঁচজন নেত্রীর মাঝে মোবাইল ফোন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের কার্যালয়ে সাপাহার উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এ মোবাইল ফোন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। এতে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি স্বপন কুজুর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন ও আবু হাসনাত রেজা, উপজেলা জাতীয় আদিবাসী নারী পরিষদের সভাপতি সুমিত্রা রাজপুর এবং সহ-সভাপতি রুমি পাহান।

অনুষ্ঠানে উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি স্বপন কুজুর বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও গতিশীল করা এবং ইউনিয়ন পর্যায়ের নারী নেত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ছয়টি ইউনিয়ন কমিটির নারী নেত্রীদের মাঝে মোবাইল ফোন বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে শিরন্টি ইউনিয়ন নারী পরিষদের পাঁচজন নেত্রীর হাতে একটি করে মোবাইল ফোন তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হলো।

তিনি আরও জানান, এ উদ্যোগের ফলে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধি, কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং নারী নেত্রীদের সাংগঠনিক কর্মকাণ্ডে আরও সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।

এই বিভাগের আরো খবর