শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র শ্রীবরদীতে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ! চেয়ারম্যান-সচিবকে শোকজ ঘড়ি থেকে দামি গাড়ি: সিনেমা শেষে সহশিল্পীদের তারকাদের বিলাসবহুল উপহার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ২ জন আসামি গ্রেফতার সাংগাঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নিষ্ক্রিয়তা অভিযোগ-বহিষ্কার ববি ছাত্রদলের ১৩ নেতা হিলি স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান, বসছে আধুনিক ল্যাগেজ স্ক্যানার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার ত্রিশালে মাদক মামলার আসামিদের দ্রুত জামিন, কমছে না কারবার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসার দ্বন্দ্বে তাণ্ডব, বৃদ্ধ বাবাকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সাপাহারে আদিবাসী নারী নেতৃত্বকে শক্তিশালী করতে মোবাইল ফোন বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সাংগাঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নিষ্ক্রিয়তা অভিযোগ-বহিষ্কার ববি ছাত্রদলের ১৩ নেতা

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৭:০৭ পিএম
Advertisement
শেয়ার করুন

সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।
‎
‎‎শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎বিজ্ঞপ্তিতে সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ নেতাকে সাময়িক বহিষ্কারের কথা বলা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন-সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা; যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন; সহ-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ; সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম; সহআইন সম্পাদক মো. রাকিব; সহতথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ।
‎
‎অন্যদিকে, পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়েছে।
‎
‎দুটি বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এসব নেতাকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্তগুলো অনুমোদন করেন।

এই বিভাগের আরো খবর