
নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতামূলক মামলায় মোহনগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মোহনগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক জিএস আমিরুজ্জামান সেলিমকে গ্রেফতার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাতে আমিরুজ্জামান সেলিমকে মাইলোড়া নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, মোহনগঞ্জ থানায় গত ১১ই নভেম্বর দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৫ (৩)/২৫০ ধারায় তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং শনিবার দুপুরে তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।