1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাবেক এমপিসহ কুড়িগ্রামে ২৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, আটক-৩ - আজকের কাগজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ইসরায়েলি দখলের মুখে আল-আকসা—জরুরি বৈঠক ডাকছে জর্ডান চন্দনাইশে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

সাবেক এমপিসহ কুড়িগ্রামে ২৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, আটক-৩

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:১০ পিএম
শেয়ার করুন

ক্ষমতাচ্যুত আওয়ামীলীগের (কুড়িগ্রাম-৪ আসন) সাবেক পালাতক এমপি বিপ্লব হাসান পলাশসহ দুই শতাধিক আসামি করে থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আহত ভুক্তভোগী সাহেব আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ভুক্তভোগী সাহেব আলী (১৯) উপজেলার রমনা মডেল ইউনিয়নের মুদাফৎ থানা এলাকার আমিনুল ইসলামের ছেলে।
এ মামলায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে
পুলিশ। আটক তিন জন হলেন, রমনা মডেল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নূর-ই-এলাহী তুহিন (৪০), সাগর মিয়া (২৬) ও জাফিউল ইসলাম (৩২)। তারা সবাই রমনা মডেল ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ সূত্র ও মামলার এজাহারে জানাযায়, গত বছরের ২ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামীলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় সেসময় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছিলেন। মামলায় কুড়িগ্রাম-৪
(চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশসহ এজাহারনামীয় ৫০ জনসহ অজ্ঞাত দেড়শ থেকে ২০০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
কুড়িগ্রামের চিলমারী মডেল থানার ওসি মুশাহেদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক এমপি বিপ্লব হাসান পলাশসহ ২৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা নথিভুক্ত হয়েছে। আসামিদের গ্রেপ্তারের তৎপরতা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর