1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাক্তার রফিকুল ইসলামের মতবিনিময় সভা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, এক এএসপির বাধ্যতামূলক অবসর যশোরে ২ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ৪৪ বছরে অ্যান হ্যাথওয়ে: পাঁচ ছবির আয় ৩৫ হাজার কোটি টাকা দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ’র নৈরাজ্যের বিরুদ্ধে শাহআলীতে যুবদলের বিক্ষোভ মিছিল স্থগিত হলো বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ বাড়ি ফেরা হলো না, গরুবোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষে নিহত ব্যাংক কর্মী! দাগনভূঞায় বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, ২৩ ভরি সোনা ও টাকা লুট

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাক্তার রফিকুল ইসলামের মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫০ পিএম
শেয়ার করুন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনের বিএনপির সম্ভাব্য এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরীর ধর্মপাশায় ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ধর্মপাশা উপজেলার জোবাইদা গার্ডেন নিজস্ব মাঠে ধর্মপাশায় ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সুনামগঞ্জ-১ আসনে ধর্মপাশা,মধ্যরগর,তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। সভায় সভাপতিত্ব করেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ও ধর্মপাশা উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন তালুকদার এর সঞ্চালনায়। প্রধান অতিথি প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক, সাবেক সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাকালীণ আহবায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রদলের সহ সভাপতি অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ধর্মপাশা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক লিটন মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আপন মিয়া, বিএনপি নেতা আব্দুল সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম, সদর ইউনিয়নের সাবেক সভাপতি মো: ইকবাল হোসেন, সাবেক যুবদল নেতা রাসেল মিয়া, ছাত্রদল নেতা পলাশ আহমেদ, সাবেক উপজেলা কৃষকদলের সদস্য আলাউদ্দিন, যুগ্ন আহবায়ক ফজলুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী বলেন, নতুন বাংলাদেশে কোয়ালিটি সংসদ চাই, সৎ, যোগ্য ও মেধা প্রার্থী বেছে নিন, আপনাদের অধিকার প্রতিষ্টায় সংসদে কথা বলতে দিন। তিনি আরও বলেন, তারেক রহমানের হাতেকে শক্তিশালী করতে হবে। কোন সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রশ্যয় দেওয়া যাবেনা। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

এই বিভাগের আরো খবর