1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে, এ কথা বলিনি: ফজলুর রহমান - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি গঠন আড়াই শ ছবির মধ্যে মাত্র ১১টি ছবিকে সেরা মনে করেন পরেশ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধুকে হেফাজতে নিয়েছে পিবিআই মনিপুর উচ্চবিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ নেতানিয়াহুর জোটে বড় ধাক্কা, সমর্থন প্রত্যাহার রক্ষণশীল দলের ইসরাইলের নির্বাচনে ঝিমিয়ে পড়ল নেতানিয়াহুর জোট, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি প্রায় ৪২ হাজার কোটি টাকা যুক্তরাষ্ট্র-ইসরাইলের অপরাধ আড়াল করছে জাতিসংঘ, অভিযোগ ইরানের

৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে, এ কথা বলিনি: ফজলুর রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ৫:১৫ পিএম
শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘যারা ৫ আগস্ট ঘটাইছে তারা কালো শক্তি- এ কথা আমি বলিনি। যদি প্রমাণ হয়, তাহলে আমি ক্ষমা চাইব। মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না। মব বা মৃত্যুতে আমার ভয় নেই।’

সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে প্রমাণ দেখান আমি কোথায় এ কথা বলেছি। পুরো বক্তব্যটা বাজাতে হবে। শুধু ইউটিউবের দুই লাইন বললে হবে না। এমন কোনো বক্তব্য আমি দিইনি। পুরো ভিডিও দেখে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইবো।

এখন তো অনেক কিছু বানানো হচ্ছে। এটা বানানো হতে পারে দাবি করে তিনি বলেন, যদি প্রমাণ হয় আমি এটা বলেছি তাহলে ক্ষমা চাইবো। ফজলুর রহমান বলেন, ফ্রান্স থেকে দুজন ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিয়েছে, তারা জামায়াতের। আমি একজন মুক্তিযোদ্ধা, ’৭১ সালে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে ১২০০ মুক্তিযোদ্ধার প্রতিনিধিত্ব করেছি। জামায়াত ইসলামী ’৭১ এর বিষয়ে বসুক কথা বলুক, এ বিষয়ে কোনো আপস করবো না।

তিনি বলেন, আমি দুর্নীতি দমন কমিশন ভবনের সামনে কনকর্ড বিল্ডিংয়ে থাকি। সকালে উঠে শুনি সাত থেকে আটজন শিক্ষার্থী ফজলুর রহমান বিষয়ে স্লোগান দিচ্ছে। এখন তারা আমাকে মারতে চায়, মব সৃষ্টি করতে চায়। মব বা মৃত্যুতে আমার ভয় নেই। আমার বাসার সামনে ৭ থেকে ৮ জন ছেলে-মেয়ে স্লোগান দিচ্ছে। এদিকে ফ্রান্স থেকে দুই ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিয়েছে।

আমাকে হত্যা করতে চায়, সংবিধানে আমার বাঁচার অধিকার আছে। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন, আমাকে গ্রেফতার করতে পারেন। কিন্তু আমাকে হত্যা করার কথা বলছেন কেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে কী আমার বেঁচে থাকার অধিকার নেই প্রশ্ন তোলেন তিনি।

বিএনপির পক্ষ থেকে দেওয়া কারণ দর্শানো নোটিশের বিষয়ে ফজলুর রহমান বলেন, রোববার রাত ৯টার দিকে আমি নোটিশ পেয়েছি। একজন বার্তাবাহক নোটিশ আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেওয়ার।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এই বিভাগের আরো খবর