1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অবশেষে প্রকাশ্যে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে, কমেছে সহায়তা ছাড় কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় ওসিকে আদালতে তলব ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য: বিতর্কের মুখে পুলিশের ব্যাখ্যা রাশিয়া: ত্রিপক্ষীয় আলোচনা শুরু হলেও ইউক্রেনে সামরিক অভিযান থামবে না নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নারী নির্যাতনের মামলায় শীর্ষে পশ্চিমবঙ্গ, অভিযোগে জড়িত ব্যক্তি ১৮৭ জন জনপ্রতিনিধি গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদাম ও পানি ফ্যাক্টরিতে আগুন ক্রসফায়ার ঘিরে আইজিপির মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর চৌদ্দগ্রামে ১ লাখ ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রির অভিযোগ: চার ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার,গ্রেপ্তার ৪ বিজিবির অভিযানে ২১৫ কেজি কষ্টিপাথর উদ্ধার, মূল্য ১ কোটি ৭ লাখ টাকা

অবশেষে প্রকাশ্যে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ৬:০৭ পিএম
শেয়ার করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হিসেবে অবশেষে প্রকাশ্যে এসেছেন সাদ কবির। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক স্ট্যাটাসে ছাত্রশিবিরের সভাপতি পরিচয় প্রকাশ করেন তিনি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, “দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের পর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পেয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে গেলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এখনো ছাত্র সংসদ গঠিত হয়নি। শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চা, নেতৃত্ব বিকাশ ও অধিকার আদায়ের জন্য জরুরি ভিত্তিতে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন।”

তিনি আরও উল্লেখ করেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দেওয়া ৯ দফার মধ্যে ৭ম দফায় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল। ইতোমধ্যে দেশের অন্যান্য নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন প্রক্রিয়া শুরু হলেও জাককানইবিতে এখনো কোনো অগ্রগতি নেই। তাই দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। অন্যথায় শিক্ষার্থীরা নিজেদের গণতান্ত্রিক অধিকার নিজেরাই আদায় করবে বলেও সতর্ক করেন।

এ বিষয়ে সাদ কবির গণমাধ্যমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ে আমরা প্রকাশ্যেই কার্যক্রম পরিচালনা করছি। আমাদের কমিটি অনেকটা ওপেন সিক্রেট। তবে আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ করা হয়নি। খুব শিগগিরই ৮ সদস্যবিশিষ্ট কমিটি প্রকাশ করা হবে।”

অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, “জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এমন কোনো পরিস্থিতি নেই যে কারো গোপনে থাকতে হবে। সবাই এখন স্বাধীনভাবে রাজনীতি করতে পারে। তাদেরও উচিত প্রকাশ্যে এসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা।”

জানা গেছে, ছাত্রশিবিরের ঘোষিত কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ রিমন।

এই বিভাগের আরো খবর