1. abssalam362@gmail.com : abdussalam :
  2. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর - আজকের কাগজ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী: ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা, জরিমানা গুনলেন তাওহিদ হৃদয় রিজভী: বিদেশে পালিয়েও রক্তের তৃষ্ণা মেটেনি, দেশে রক্ত ঝরাচ্ছে টাইমের ১০০ সম্ভাবনাময় তরুণের তালিকায় ক্রিকেটার বৈভব সূর্যবংশী পুলিশের গুলির বৈধতায় আইন: প্যারিসে তীব্র প্রতিবাদ দেশে ফিরে প্রবাসী হয়রানি ও টাকা দাবির অভিযোগ জটিল কাজ সহজ ও দ্রুত করতে জেমিনাই ৪ নিওন আনল গুগল নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হবে না: মীর শাহে আলম ইসলামি শিক্ষা: মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি শয়তানের মূল কাজ নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১২:৩৯ পিএম
শেয়ার করুন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা কর্মকাণ্ড প্রতিরোধ এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জুমার খুতবায় মুসল্লিদের মাঝে সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে ধর্মমন্ত্রী উল্লেখ করেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বা নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা, মসজিদের ইমাম ও খতিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মসজিদের খতিবদের প্রতি শান্তি বজায় রাখা এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে মুসল্লিদের সতর্ক করার জন্য খুতবায় বক্তব্য রাখার অনুরোধ জানিয়েছেন।

যেকোনো সন্দেহজনক তৎপরতা নজরে এলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য জনগণের প্রতি পরামর্শ দিয়েছেন ধর্মমন্ত্রী। দেশের স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরো খবর