1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইউক্রেনের ১৩৭সেনা নিহত, রাশিয়ার ৪৫০ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনের ১৩৭সেনা নিহত, রাশিয়ার ৪৫০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ১:৪৭ পিএম
শেয়ার করুন

ইউক্রেনে রাশিয়ার হামলার পর দুই পক্ষেই হতাহত বাড়ছে। এই লড়াইয়ে রাশিয়ার ৪৫০ সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর ইউক্রেনের বেসামরিক নাগরিকসহ ১৩৭ সেনা নিহত হয়েছে। এর বাইরে সামরিক-বেসামরিক কয়েক শ নাগরিক মানুষ আহত হয়েছে।

ইউক্রেনে আজ দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ইতিমধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনারা। ইউক্রেন বাহিনীও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানী ও আশপাশে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৪৫০ জন রুশ সেনা নিহত হয়েছেন। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য প্রকাশ করেছে। বেন ওয়ালেস আজ শুক্রবার বলেন, রাশিয়া ইতিমধ্যে ৪৫০ সেনা হারিয়েছে। তারা শুরুতে ইউক্রেনের একটি বিমানবন্দর দখল করে নিয়েছিল। ইউক্রেন বাহিনীর প্রতিরোধের মুখে সেই বিমানবন্দরও হাতছাড়া হয়েছে।

তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি আজ ভিডিও বার্তায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, রুশ হামলার প্রথম দিন তাদের বেসামরিক নাগরিকসহ ১৩৭ সেনা নিহত হয়েছেন। তিনি যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানান।

এদিকে ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাশিয়া তাদের বেসামরিক স্থাপনাতেও নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। অন্তত ৩৩টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে রুশ বাহিনী।

এই বিভাগের আরো খবর