1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইয়াবা মামলায় কুড়িগ্রামে ৪ জনের যাবজ্জীবন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

ইয়াবা মামলায় কুড়িগ্রামে ৪ জনের যাবজ্জীবন

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ৮:২৯ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ ইসমত আরা এ রায় ঘোষণা করেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন আদালতের স্টেনোগ্রাফার জিন্নাতুল ইসলাম।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন— জামালপুরের সোলায়মান (৩১), কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঘুঘুমারি এলাকার জাহাঙ্গীর আলম মোল্লা (৩০), একই এলাকার রাজু আহম্মেদ ওরফে মুসা মোল্লা (৩৭) এবং রংপুরের কোতোয়ালি থানার চিকলী ভাটা এলাকার আসাদুজ্জামান টুটুল মেকার (৪২)।
আদালত সূত্র জানায়, ২০২০ সালে কুড়িগ্রামের রাজিবপুরে প্রায় সাড়ে ১০ হাজার পিস ইয়াবাসহ আসামিদের গ্রেফতার করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।
সোলায়মানকে ২০ হাজার টাকা এবং অন্য তিনজনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় দুই আসামি রাজু আহম্মেদ ও আসাদুজ্জামান টুটুল মেকার আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
একই দিনে পৃথক আরেকটি মাদক মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়নাল আবেদীনের আদালত ফুলবাড়ী উপজেলার নুর ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ২০১৬ সালের ওই মামলায় ২৫ কেজি গাঁজা পরিবহনের অভিযোগ প্রমাণিত হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *