1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মেয়াদ শেষেও রৌমারীতে ৩ চেয়ারম্যানের দখলদারি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

মেয়াদ শেষেও রৌমারীতে ৩ চেয়ারম্যানের দখলদারি

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ৮:১২ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) মেয়াদকাল শেষ হয়ে গেলেও তিনটি ইউনিয়নে এখনো আগের নির্বাচিত চেয়ারম্যানদের দখলদারি ও কর্তৃত্ব বজায় রয়েছে। প্রশাসক নিয়োগ না হওয়ায় স্থানীয় সরকার কাঠামোয় তৈরি হয়েছে অচলাবস্থা।
উপজেলার দাঁতভাঙ্গা, বন্দবেড় ও চরশৌলমারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা পৃথকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মেয়াদোত্তীর্ণ হওয়ার প্রতিবেদন জমা দিয়েছেন। তবে এখনো পর্যন্ত প্রশাসক নিয়োগ বা কার্যকর কোনো প্রশাসনিক সিদ্ধান্ত না আসায় পুরনো চেয়ারম্যানরাই দায়িত্ব পালন করে যাচ্ছেন।
মেয়াদোত্তীর্ণ চেয়ারম্যানরা হলেন— দাঁতভাঙ্গা ইউনিয়নের এসএম রেজাউল করীম, বন্দবেড় ইউনিয়নের আব্দুল কাদের এবং চরশৌলমারী ইউনিয়নের সাইদুর রহমান।
জানা গেছে, ২০২০ সালের ১০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের পর ২০২১ সালের ২১ জানুয়ারি তারা দায়িত্ব গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী চলতি বছরের ২১ জানুয়ারি তাদের মেয়াদ শেষ হয়। কিন্তু তিন মাস পার হলেও প্রশাসক নিয়োগ না হওয়ায় ইউপির দৈনন্দিন কার্যক্রম চলছে আগের কাঠামোতেই।
ইউনিয়ন পরিষদ আইনে মেয়াদ শেষ হলে প্রশাসক নিয়োগ বাধ্যতামূলক হলেও তা বাস্তবায়ন না হওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও প্রশ্ন দেখা দিয়েছে।
দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান এসএম রেজাউল করীম বলেন, “সরকারি কোনো নির্দেশনা না আসায় আমরা এখনো দায়িত্ব পালন করছি। চিঠি পেলেই দায়িত্ব হস্তান্তর করব।” একই বক্তব্য দেন বন্দবেড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের।
চরশৌলমারী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, “ইউপির মেয়াদ শেষ হয়েছে, তবে আমি আদালতের রায়ে দায়িত্বে আছি। বর্তমানে আমি রাজনৈতিকভাবে সক্রিয় নই।”
দাঁতভাঙ্গা ও চরশৌলমারী ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. রোকুনুজ্জামান জানান, মেয়াদ শেষের বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বন্দবেড় ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. আমিনুল ইসলামও বিষয়টি ইউএনওকে অবহিত করার কথা জানান।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নির্দেশনা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *