1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফেসবুক প্রেমে বিয়ে, ৪ মাসেই ঝুলন্ত লাশ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

ফেসবুক প্রেমে বিয়ে, ৪ মাসেই ঝুলন্ত লাশ

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ৭:৫১ পিএম
শেয়ার করুন

ফেসবুকে পরিচয় থেকে প্রেম, এরপর বিয়ে—কিন্তু সেই সংসার টিকলো মাত্র চার মাস। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সুমি আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার বানিয়াটারী গ্রামের স্বামীর বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগেরহাটের মংলা উপজেলার কচুমুনিয়া গ্রামের কুদ্দুসের মেয়ে সুমি আক্তারের সঙ্গে ফুলবাড়ীর জয়নাল আবেদিনের ছেলে ফেরদৌস মিয়া ওরফে মান্নান (১৬)-এর ফেসবুকে পরিচয় হয়। পরে সেই পরিচয় গড়ায় প্রেমে এবং পারিবারিক সম্মতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর গত চার থেকে পাঁচ মাস ধরে স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন সুমি।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমাতে যান। বুধবার ভোরের কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন সুমি। সকাল সাড়ে ৮টার দিকে স্বামী ঘুম থেকে উঠে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এসে মরদেহ নিচে নামান।

স্থানীয়দের দাবি, ঘটনার আগে কয়েকদিন ধরে পারিবারিক কলহ চলছিল। অভিমান থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাইম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *