1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রাম সীমান্তে অভিযান, মাদকসহ ৩৬ লাখ টাকার পণ্য জব্দ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

কুড়িগ্রাম সীমান্তে অভিযান, মাদকসহ ৩৬ লাখ টাকার পণ্য জব্দ

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ৮:০৯ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রাম সীমান্তে চোরাকারবারিদের বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত সাঁড়াশি অভিযানে প্রায় ৩৫ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা মূল্যের মাদক, গবাদিপশু ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর চৌকস আভিযানিক দল সীমান্তের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে একযোগে অভিযান চালায়। এতে চোরাকারবারিদের বড় একটি চালান ভেস্তে যায় এবং উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হয় বাহিনীটি।
সীমান্তে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করায় চোরাচালান চক্রের তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে তারা।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম দমনে বিজিবি সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *