
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে পবিত্র ঈদে-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৬ আগস্ট বুধবার একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন।
তিনি জানান, ২৬ আগস্ট সরকারি ছুটি থাকায় ওইদিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৭ আগস্ট বৃহস্পতিবার থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি স্বাভাবিক নিয়মে চলবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ জাকারিয়া জানান, ঈদে-ই-মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকলেও ওইদিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।