
সিলেট টেস্টের প্রথম দিনে শুরুর ধাক্কা সামলে বেশ শক্ত অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের স্পিনারদের ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে দিনশেষে সফরকারীরা সংগ্রহ করেছে ৪ উইকেটে ২৩৫ রান। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে এই স্কোরকে সাড়ে তিনশ বা চারশ রানের কোঠায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ক্যারিবীয়রা। এমনটাই জানিয়েছেন দলের ব্যাটার কেভিন উইকহ্যাম। প্রথম ইনিংসে কত রান পেলে খুশি হবেন এমন প্রশ্নের জবাবে অভিষিক্ত উইকহ্যাম জানান, ‘বড় সংগ্রহ দাঁড় করাতে পারলেই আমাদের জন্য ভালো।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে অভিষিক্ত এই ব্যাটার বলেন, একটি বড় সংগ্রহ গড়ে তোলা তাদের লক্ষ্য। উইকেটের বর্তমান অবস্থা বিবেচনায় লম্বা ইনিংস খেলার সুযোগ রয়েছে। পিচের পরিস্থিতি সব সময় একই রকম থাকবে না বলে শুরুতেই ৩৫০ বা তার বেশি রান তুলে ফেলা তাদের জন্য সুবিধাজনক হবে। তিনি আরও জানান, শুরুতে পিচে কিছুটা বাউন্স ছিল, তাই বল বুঝে এবং গ্যাপ খুঁজে ইতিবাচক মানসিকতায় শট খেলতে হয়েছে তাকে। দলের এই পরিকল্পনা সফল হলে টেস্টে সুবিধাজনক অবস্থানে থাকা সহজ হবে বলে মনে করছেন তিনি। হয়তো ৪০০ প্লাস, হয়তো ৩৫০ প্লাস, উইকেট এখন যেমন আছে, তাতে ব্যাট করতে চাইলে লম্বা ইনিংস খেলার সুযোগ আছে। ফলে শুরুতেই যদি বড় রান পেয়ে যাই, অন্তত ৩৫০ প্লাস রান, তাহলে আমাদের জন্য ভালো হবে ব্যাপারটা।’।