1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এমবিবিএস কোর্সে চার বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এমবিবিএস কোর্সে চার বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪ ১২:২৮ পিএম
শেয়ার করুন

২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের চারটি বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে শিক্ষার্থীদের ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএইচই)। সম্প্রতি অধিদপ্তরের পরিচালক (মেডিকেল এডুকেশন) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিষেধাজ্ঞা দেওয়া মেডিকেল কলেজগুলো হচ্ছে, রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থিত আইচি মেডিকেল কলেজ, ধানমন্ডির নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, রংপুরের নর্দার্ন প্রাইভেট মেডিকেল কলেজ এবং রাজশাহীর শাহ্ মখদুম মেডিকেল কলেজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসা শিক্ষা প্রদানে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নির্দেশনা না মানায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত সনদ অনুমোদন বন্ধ রাখা হয়েছে। তাই দেশের এবং বাংলাদেশে চিকিৎসা শিক্ষায় পড়তে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের এসব মেডিকেল কলেজে ভর্তি হতে নিষেধ করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, বিগত পাঁচ বছরের বিভিন্ন সময়ে নানা অনিয়ম ও নীতিমালা বহির্ভূত কাজ করেছে অভিযুক্ত কলেজগুলো। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত সনদ অনুমোদন বন্ধ রেখেছে বিএমডিসি।

উল্লেখিত প্রতিষ্ঠানে ভর্তি হলে শিক্ষার্থীরা পরবর্তীতে পেশাগত কাজে যোগদানের ক্ষেত্রে জটিলতায় পড়তে পারেন। সেজন্য এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি হতে সতর্কতার বিষয়টি নতুন করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর