1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কক্সবাজারে দুই মণ গাজা ও ফেনসিডিলসহ আটক-৪ - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

কক্সবাজারে দুই মণ গাজা ও ফেনসিডিলসহ আটক-৪

শাহজাহান চৌধুরী শাহীন
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:২৩ পিএম
শেয়ার করুন

কক্সবাজারের রামু বাইপাস সড়কের নাহার পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে দুই মণ গাঁজা, ৯৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার ( ৩ ফেব্রুয়ারী) দিনগত রাত দেড়টার সময় কক্সবাজার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫ এর একটি টীম এ অভিযান চালায়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক মো. বিল্লাল উদ্দিন সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)  জানান, বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারী আনুমানিক রাত সাড়ে ১২ টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর আভিযানিক দল জানতে পারেন, কুমিল্লা থেকে একটি প্রাইভেটকার যোগে কতিপয় মাদক কারবারী মাদকের একটি বড় চালান কক্সবাজারের দিকে নিয়ে আসছে। এই সংবাদের ভিত্তিতে বৃহস্পতি বার দিনগত রাত দেড় টায় কক্সবাজার জেলার রামু থানাধীন নাহার পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর বিশেষ চেকপোষ্ট স্থাপন করা হয়।

এসময় কক্সবাজার অভিমুখী একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হলে প্রাইভেটকার হতে ৮০ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চৌদ্দগ্রাম পৌরসভা ৯ নং ওয়ার্ড বীরচন্দ্র নগর, (পূর্ব পাড়া) গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে মোঃ ওয়াসিম আকরাম (৩০), চাঁদপুর জেলার শাহরাস্তী থানার ১৭ নং রায়শ্রী উত্তর ইউপির রায়শ্রী মাঝপাড়ার মৃত শফিকুর রহমানের ছেলে মো. কামরুল ইসলাম (৪০) (ড্রাইভার), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ৮নং ওয়ার্ড গোলপাশা ইউপির মতিয়াতলী (পূর্বপাড়া) এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ অহিদ মিয়া (২৮) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চৌদ্দগ্রাম পৌরসভা ৯ নং ওয়ার্ড নাটাপাড়ার মৃত নাজমুল হাসানের ছেলে মোঃ নাইম হাসান (২০) আটক ও প্রাইভেট কারটি জব্দ করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক মো. বিল্লাল উদ্দিন আরও জানান, প্রাইভেট কার যোগে গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের আরো খবর