1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
করোনায় ২৯ হাজার মৃত্যু ছাড়ালো - আজকের কাগজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা: প্রধানমন্ত্রীর সফর দিল্লির দেড়শ বছরের পুরোনো রেসকোর্স মসজিদে নামাজে নিষেধাজ্ঞা সৌদিতে ফ্লাইট বিধিনিষেধে বাতিল ১৫৯টি ফ্লাইট, বিপাকে ২৩ হাজার যাত্রী লালমনিরহাটে চিতা বাঘের আক্রমণে আহত তিন, সীমান্তে আতঙ্ক ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ১০ নারী পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু বরিশালে গৃহবধূকে নিরাপত্তা ঘটনায়, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার দাবি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প আইসক্রিম সিনেমার আড্ডায় স্মরণ করা হলো প্রয়াত শিল্পীদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে টার্গেট করে গুজব ছড়াচ্ছে স্বার্থান্বেষী মহল !

করোনায় ২৯ হাজার মৃত্যু ছাড়ালো

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০৪ পিএম
শেয়ার করুন

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫ জনে।

একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৫১৬ জন। দেশে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩৩ লাখ ১১ হাজার ২১৯টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক পাঁচ তিন শতাংশ।

এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৫৯ জন। এর ফলে করোনা থেকে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা পৌঁছেছে ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৩ জন করে, রংপুর বিভাগে ২ জন এবং খুলনা ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন।

এই বিভাগের আরো খবর