1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
করোনায় ৬ জনের মৃত্যু - আজকের কাগজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ ও নিয়োগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার খালেদা জিয়া’র গাড়িবহরে হামলায় শ্রমিক লীগ সভাপতি’র কাশেমের ৫ দিনের রিমান্ড রিফুজি জীবন ছেড়ে স্বদেশ ফেরার আকুতি-রোহিঙ্গাদের

করোনায় ৬ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ১:০৫ পিএম
শেয়ার করুন

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০১ জনে। এ সময়ে নতুন করে আরও ৩৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্তের বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩২ হাজার ৪৪৩  জনে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪ হাজার ২০৮ জন।

বিজ্ঞপিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৬ হাজার ২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্য থেকে ৫ হাজার ৯৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যুর সংবাদ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এই বিভাগের আরো খবর