1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কালিয়াকৈরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরন - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী খুলনায় ১৭ ঘণ্টায় তিন স্থানে গুলি: আতঙ্কে স্থানীয়রা পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পিজিসিবির ৫ সদস্যের তদন্ত কমিটি নওগাঁয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মী সমর্থকদের ঢল যুদ্ধ বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের গোপন প্রস্তাব সৌদির

কালিয়াকৈরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৪ পিএম
শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল এর নেতৃত্বে কাজী ছাইয়েদুল আলম উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও তুরাগ নদীতে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কাজী ছাইয়েদুল আলম বাবুল আরো বলেন, বিএনপির আমাদের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান পহেলা সেপ্টেম্বর এদলের প্রতিষ্ঠা করেছিলেন। আজকে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র থেকে পাঁচদিন ব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তিকরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। আমাদের নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের যে অঙ্গীকার করেছিলেন তা বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বিশেষ করে এদেশের গণমানুষের উন্নয়নের স্বার্থে গনমুখী যে সকল কমসূচি দেশকে সামনের দিকে কৃষি, শিল্প, শিক্ষা, সংস্কৃতি সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য কৃষিকার্ড, ফ্যামিলি কার্ড, শিক্ষার্থীদের জন্য বৃত্তি এধরণের সকল কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শ্রী বিধান কৃষ্ণ বর্মন, চাপাইর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডি জি রব্বানী, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন রবিন, বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আযম, ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার উদ্দিন, শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ সহ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর