1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে বেড়া ভেঙে সার লুট, ১০০ বস্তা উদ্ধার , আজই তদন্ত রিপোর্ট - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী খুলনায় ১৭ ঘণ্টায় তিন স্থানে গুলি: আতঙ্কে স্থানীয়রা পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পিজিসিবির ৫ সদস্যের তদন্ত কমিটি নওগাঁয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মী সমর্থকদের ঢল

কুড়িগ্রামে বেড়া ভেঙে সার লুট, ১০০ বস্তা উদ্ধার , আজই তদন্ত রিপোর্ট

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ৭:১৯ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টের বেড়া ভেঙে প্রায় ২০০ বস্তা সার নিয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার পর ১০০ বস্তা সার উদ্ধার করেছে প্রশাসন। বাকি সার উদ্ধারে চেষ্টা চলছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আজকের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন, ভূরুঙ্গামারীর ইউএনও অমৃত দেবনাথ এবং ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।
জানা গেছে, চাহিদা অনুযায়ী সার না পাওয়া ও সরবরাহ নিয়ে অসন্তোষের জেরে কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ কৃষকদের একটি অংশ ডিলার পয়েন্টের বেড়া ভেঙে সেখানে থাকা সার নিয়ে যায়। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়। নেওয়া সারের মধ্যে ১০০ বস্তা উদ্ধার করা হয়েছে। বাকি সার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ভূরুঙ্গামারীর ইউএনও অমৃত দেবনাথ বলেন, “নেওয়া সারের মধ্যে ১০০ বস্তা উদ্ধার করা হয়েছে। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে। তদন্ত কমিটিকে আজকের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।”
তিনি বলেন, ঘটনার পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, সার ডিলার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনার প্রকৃত কারণ, সারের বিতরণব্যবস্থা এবং কারও দায়িত্বে অবহেলা বা অনিয়ম ছিল কি না—তদন্ত প্রতিবেদনে এসব বিষয় খতিয়ে দেখা হবে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সার লুটের ঘটনায় একদিকে চলছে বাকি সার উদ্ধারের চেষ্টা, অন্যদিকে প্রশাসনের নজর আজকের তদন্ত প্রতিবেদনের দিকে।

এই বিভাগের আরো খবর