1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - আজকের কাগজ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক প্রতিমা বিসর্জন কার্যক্রম ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে সিএমপি কমিশনার জমির বিরোধে দাদার গলা কাটলেন নাতি, এরপর যা ঘটল! ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? শেরপুরে সীমান্তে বিজিবির অভিযানে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ সৌদিতে ফ্লাইট চালানো নিয়ে সুখবর দিল বিমান কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু ফর্মুলা কার্টে সাফল্যের পর ফর্মুলা স্টুডেন্ট কার তৈরি করছে ‘টিম অ্যানেক্স রুয়েট ‘ধাম্মামিশন ফাউন্ডেশন’ এর উদ্যোগে সম্মাননা, সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত লাকসামে কর্ণফুলী কমিউটারের তিন বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫৯ পিএম
শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকৌশল অনুষদের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক ও আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান। এছাড়া সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহমুদুল হাসানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। ইফতার কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি ইবাদত। আমাদের সবার উচিত ইফতারের নিয়ম-কানুন যথাযথভাবে পালন করা। সিএসই বিভাগের এ আয়োজনে এসে নিজ বিভাগের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুভূতি হচ্ছে।’

সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহমুদুল হাসান বলেন, ‘আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই আমাদের এ আয়োজন সাফল্যমণ্ডিত হয়েছে।’

এই বিভাগের আরো খবর