1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা: গ্রেপ্তার ৩ - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা: গ্রেপ্তার ৩

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৮:৫৬ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায়
দাউদকান্দি মডেল থানায় ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের এ মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ২৬ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার পুলিশ বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলাটি দায়ের করে। গ্রেপ্তাররা হলেন দাউদকান্দির পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান, বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নবীর হোসেন এবং জিংলাতুলি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আসিফ ভূইয়া।
পুলিশ জানায়, সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতুলি এলাকায় মহাসড়কের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সক্রিয় সদস্যরা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সমর্থনে একাধিক ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করে। মিছিল থেকে ‌‌‌‌‌‌‌ ‌‌‌‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ এবং ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, মানি না মানব না’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অংশগ্রহণকারীরা অপরাধ সংঘটনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রচার ও প্ররোচিত করার উদ্দেশ্যে সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক ও কুরুচিপূর্ণ স্লোগান দেয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারি জানান, গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর