1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় দেলোয়ার হত্যার ঘটনায় ২৩ জনকে আসামি করে মামলা - আজকের কাগজ
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার বাল্যবিয়ে-অনিরাপদ প্রসবে বাড়ছে ফিস্টুলা, রোগ লুকিয়ে যন্ত্রণা সইছেন নারীরা বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আইন অনুযায়ী ব্যাংক খাতে ফিরতে পারবেন না লুটেরারা: গভর্নর গাজীপুরে ৫ খুনের ফরেনসিক প্রতিবেদন, লোমহর্ষক তথ্য জানালেন চিকিৎসক মেসিকে রেখেই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু রুয়েটের হল কর্মচারী শিমুলকে কারণ দর্শানোর নোটিস, অভিযোগ আর্থিক অনিয়মের রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কুমিল্লায় দেলোয়ার হত্যার ঘটনায় ২৩ জনকে আসামি করে মামলা

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬ ৮:০৭ পিএম
শেয়ার করুন

কুমিল্লার মেঘনা উপজেলায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দেলোয়ার মৃধা (৩৫) হত্যার ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল বাতেন মৃধা বাদি হয়ে ২৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
মামলায় চন্দনপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো.নাছির উদ্দিন মেম্বারকে প্রধান আসামি সহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং ৮ জনকে অজ্ঞাত নামা করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানা ওসি শহিদুল ইসলাম।
মামলার বাদি আব্দুল বাতেন মৃধা বলেন, চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামে আমার জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করে ইউপি সদস্য নাছির উদ্দীন। এতে আমি বলি জমির মাঝখান দিয়ে না নিয়ে এক পাশ দিয়ে নেওয়ার জন্য। এতেই নাছির ক্ষিপ্ত হয়। শুক্রবার (৯ মে) রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে আমার ছোট ভাই দেলোয়ার পুরান বাড়ি থেকে নতুন বাড়ি আসার পথে আগে থেকে ওতপেতে থাকা নাছির মেম্বার ও তার শ্যালক হালিমসহ তাদের সহযোগিরা মিলে পরিকল্পিতভাবে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।
মামলার প্রধান আসামি নাছির মেম্বারের ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দেলোয়ার হত্যার ঘটনায় তারই বড় ভাই আব্দুল বাতেন মৃধা বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরো ৭/৮ জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা করেছে। আমরা আসামি ধরার জন্য আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।
প্রসঙ্গত, ৯ মে রাত আনুমানিক বারোটায় মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামে গ্রামীণ রাস্তা নির্মাণকে কেন্দ্র করে চালিভাংগা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মতিন মৃধা এবং চন্দনপুর ইউপি সদস্য ও যুবলীগ নেতা নাছির উদ্দীন গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময়ে দেলোয়ারকে কুপিয়ে হত্যা করে যুবলীগ নেতা নাছির। এসময় নাছির উদ্দীন, হালিম, আব্দুল আজিজ ও মো. কামাল উদ্দিন গুরুতর আহত হয়েছেন।

এই বিভাগের আরো খবর