1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকার ওক মাদ্রাসার ছাত্রকে বলাৎকা'র, গ্রেফতার ১ - আজকের কাগজ
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার বাল্যবিয়ে-অনিরাপদ প্রসবে বাড়ছে ফিস্টুলা, রোগ লুকিয়ে যন্ত্রণা সইছেন নারীরা বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আইন অনুযায়ী ব্যাংক খাতে ফিরতে পারবেন না লুটেরারা: গভর্নর গাজীপুরে ৫ খুনের ফরেনসিক প্রতিবেদন, লোমহর্ষক তথ্য জানালেন চিকিৎসক মেসিকে রেখেই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু রুয়েটের হল কর্মচারী শিমুলকে কারণ দর্শানোর নোটিস, অভিযোগ আর্থিক অনিয়মের রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকার ওক মাদ্রাসার ছাত্রকে বলাৎকা’র, গ্রেফতার ১

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬ ৮:১৩ পিএম
শেয়ার করুন

নগরীর কোতোয়ালী থানা এলাকায় একটি মাদ্রাসার ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসারই এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (১১ মে) অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ বছর বয়সী ভুক্তভোগী কোতোয়ালী থানাধীন খলিফাপট্টি এলাকার মারকাযুল কুরআন ওয়াচ্ছুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। মামলার আসামি আব্দুল্লাহ বিন হুমায়ুন (১৬) ওই মাদ্রাসারই আবাসিক এলাকায় থাকতো।

এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের নভেম্বর মাস থেকে শুরু করে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে নিজের অফিস কক্ষে ডেকে নিত আব্দুল্লাহ। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার বলাৎকার করা হয়। লোকলজ্জা ও ভয়ে শিশুটি এতদিন বিষয়টি গোপন রাখলেও সম্প্রতি ঘটনাটি জানাজানি হয়।

এরপর ভিকটিমের মা শারমিন সুলতানা বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ-২০২৫) এর ৯(১) ধারায় একটি মামলা (মামলা নং-১৩) দায়ের করে।

মামলা দায়েরের পরপরই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে খলিফাপট্টি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল্লাহ বিন হুমায়ুনকে তার বাসা থেকে গ্রেফতার করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন আহমেদ জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আব্দুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া সহ আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

ওসি আরো বলেন , “শিশুদের সুরক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এই ন্যাক্কারজনক ঘটনায় দ্রুততম সময়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ভুক্তভোগী শিশুটি বর্তমানে তার পরিবারের হেফাজতে রয়েছে এবং তাকে প্রয়োজনীয় আইনি ও মানসিক সহায়তা প্রদানের প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর