1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু - আজকের কাগজ
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার বাল্যবিয়ে-অনিরাপদ প্রসবে বাড়ছে ফিস্টুলা, রোগ লুকিয়ে যন্ত্রণা সইছেন নারীরা বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আইন অনুযায়ী ব্যাংক খাতে ফিরতে পারবেন না লুটেরারা: গভর্নর গাজীপুরে ৫ খুনের ফরেনসিক প্রতিবেদন, লোমহর্ষক তথ্য জানালেন চিকিৎসক মেসিকে রেখেই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু রুয়েটের হল কর্মচারী শিমুলকে কারণ দর্শানোর নোটিস, অভিযোগ আর্থিক অনিয়মের রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬ ৮:৩৮ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়ালঘরের গোবর ফেলতে গিয়ে ঝুলন্ত বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খায়রুল ইসলাম (৪৮) নামের এক কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খায়রুল ইসলাম ওই গ্রামের খোকা মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নিজ গোয়ালঘর থেকে গরুর গোবর ফেলতে পাশের একটি গাছবাগানে যান খায়রুল ইসলাম। এ সময় হঠাৎ পা পিছলে পড়ে গেলে সেখানে ঝুলে থাকা বিদ্যুতের তারে তার হাত লেগে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সায়েম জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।
শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর