1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭ আহত ৫ - আজকের কাগজ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭ আহত ৫

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৯:৫০ পিএম
শেয়ার করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক পাঁচটি সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ ৭ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন। আহতদেরকে জেলার বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) ভোররাত থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের দাউদকান্দি, চান্দিনা, বুড়িচং ও চৌদ্দগ্রাম এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।দাউদকান্দি, ইলিয়টগঞ্জ, ময়নামতি ও মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) সাত জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে হতাহত ১১ জনের নাম পরিচয় জানাতে পারলেও বাকিদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নিহতরা হচ্ছে,দাউদকান্দির উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) ও মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা পেশায় অটোরিকশা চালক ছিলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মো. জহিরুল ইসলাম (মইন) (২৭), মেহেরপুর সদর উপজেলার কেশবপুর গ্রামের মো. সোহেল রানা (৩৫), চান্দিনা পৌরসভার রাড়িরচরের বাবুল মিয়ার ছেলে ও স্থানীয় বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইবনে তাইম (১৪), নেয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে ওমর ফারুক (৩৯) ও চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের হাজেরা খাতুন (৭০)।আহতরা হচ্ছে, দাউদকান্দির নবীর হোসেন (৩৮), কাওসার (৪০), ইসমাইল (৩৭) ও সাগর মিয়া (৩৫)।আহতদেরকে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, বুধবার ভোরে সিএনজি চালিত একটি অটোরিকশায় চালকসহ ছয়জন চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সোলেমান লেংটার মেলা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় দাউদকান্দির কানড়া এলাকার মহাসড়কে তাদের বহনকারী অটোরিকশাটি উল্টে বারেক ও মোস্তফা ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনা আহত হয় আরও চারজন। তাদেরকে ঢাকাসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) আব্দুল মমিন জানান, ভোর পৌনে ৪টার দিকে কুমিল্লার নিমসার বাজার সংলগ্ন ঢাকা মুখী লেনের ইউটার্ন এলাকায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই পরিবহনের চালক জহিরুল ইসলাম (মইন) ও সোহেল রানা মারা যায়। এ ঘটনায় আহত হয় আরো একজন। খবর পেয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) রুহুল আমিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় চট্টগ্রাম মুখী লেনে মহাসড়ক পারাপারের সময় লরিচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় নবম শ্রেণির ছাত্র ইবনে তাইম। সে চান্দিনা পৌরসভার রাড়িরচর এলাকার বাবুল মিয়ার ছেলে এবং বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) সাহাব উদ্দিন জানান, মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার গাংরা এলাকায় ভোর পৌনে ৫টার দিকে ঢাকা মুখী লেনে বিকল হয়ে পড়া একটি কাভার্ডভ্যানের পেছনে আপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিকল হওয়া কাভার্ডভ্যানের চালক ওমর ফারুক মারা যায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করা ও কাভার্ডভ্যানটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
অপরদিকে দুপুর সোয়া ১২টার দিকে চৌদ্দগ্রাম উপজেলা সদরে মহাসড়ক পারাপারের সময় সোনালী ব্যংকের সামনে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা হাজেরা খাতুন (৭০) কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটাস্থলেই মারা গেছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *