1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় মাদক নিয়ে বাড়ি ঢুকতে বাধা, মা-ভাইকে কুপিয়ে হত্যা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় মাদক নিয়ে বাড়ি ঢুকতে বাধা, মা-ভাইকে কুপিয়ে হত্যা

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৭:৪০ পিএম
শেয়ার করুন

কুমিল্লার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে মাদক ব্যবসা ও জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে মা ও ছোট ছেলে নিহত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘটনার পর ঘাতক বড় ভাই বিল্লাল হোসেন পলাতক রয়েছে। পুলিশ তার স্ত্রী আকলিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ জানায়, বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে। সকালে বিল্লাল মাদক নিয়ে বাড়িতে ঢুকতে গেলে ছোট ভাই কামাল তাকে নিষেধ করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বিল্লাল ঘর থেকে ছুরি এনে কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। মা রাহেলা বেগম বাধা দিতে গেলে তাকেও একই ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই কামাল মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পথে রাহেলা বেগমের মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, বিল্লালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদক ব্যবসার বিরোধ ছাড়াও পরিবারের মধ্যে জমিসংক্রান্ত দীর্ঘদিনের বিবাদ ছিল।

এই বিভাগের আরো খবর