1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লার নাঙ্গলকোটে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

কুমিল্লার নাঙ্গলকোটে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ৯:২৪ পিএম
শেয়ার করুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমান অহিদকে পুলিশ গ্রেফতার করেছে । শনিবার (১৩ ডিসেম্বর) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে , ২০২৪ সালের উপজেলা নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করেন ঢালুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির। নিয়ম অনুযায়ী বাছির ইউনিয়ন পরিষদের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর তার জায়গায় বদরপুর ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান অহিদুর রহমান অহিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।শনিবার রাতে নাঙ্গলকোট থানা পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার করে।
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, অহিদ মেম্বারকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী বলেন, ঢালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমান গ্রেফতারের সংবাদ শুনেছি। তবে ওই ইউনিয়নে কাকে পরবর্তী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয় নাই। নিয়ম অনুযায়ী পরবর্তী প্যানেলের কাউকে অথবা প্রশাসক নিয়োগ দেওয়া হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *