1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লা ডিবি'র বিশেষ অভিযানে ৬টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ জন গ্রেফতার - আজকের কাগজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁয় শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশন কমিটি ঘোষণা ভাসমান ২ এলএনজি টার্মিনাল চালু, মধ্যরাত থেকে বাড়বে গ্যাস সরবরাহ সবুজবাগে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার, ৫ আসামি রিমান্ডে শ্রীবরদীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ‎ববি ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকলেও পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করলো জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ কুমিল্লা ডিবি’র বিশেষ অভিযানে ৬টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ জন গ্রেফতার শিক্ষার্থীর মায়ের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ, সাপাহারে এক নারীর ইউপি ও থানায় অভিযোগ চাঁদাবাজ-সন্ত্রাসীদের দ্রুত ধরার নির্দেশ, ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

কুমিল্লা ডিবি’র বিশেষ অভিযানে ৬টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ জন গ্রেফতার

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ৮:০১ পিএম
শেয়ার করুন

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল বাংলাদেশে নিয়ে
আসা একটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছে। এমন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট শনিবার দিবাগত রাতে ডিবি পুলিশের একটি চৌকস দল বুড়িচং থানাধীন ময়নামতি এলাকার কাটা জঙ্গল সাকিনে বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে কৌশলগত অবস্থান গ্রহণ করে। রাত আনুমানিক ২:২৫ মিনিটের সময় ৬টি মোটরসাইকেলে ৯ জন ব্যক্তি ওই এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ তাদের থামার সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতদের ব্যবহৃত মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র যাচাই করা হলে তারা কোনো বৈধ রেজিস্ট্রেশন কিংবা মালিকানাসংক্রান্ত কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে ও সহযোগিতার মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল গুলো বাংলাদেশে এনে কুমিল্লা, ফেনী ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলটের গোয়াইনঘাট থানার কচুয়ারপাড় গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কামিম আহম্মদ (২৮), সিলেট জেলার কোতয়ালী থানার ৩৬ নং ওয়ার্ডের মনির মিয়ার ছেলে আঃ করিম (৩০), সুনামগঞ্জ সদর থানার পুরাতন গদিগাও গ্রামের শাহ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২),সিলেটের জালালাবাদ থানার নলকট গ্রামের তরিক মিয়ার ছেলে পাবেল আহম্মদ (২৬), একই থানার নীলগাও গ্রামের আবদুল খালেকের ছেলে হোসাইন (২৩), সুনামগঞ্জ জেলার দিরাই থানার দিরাই চানপুর গ্রামের হেমেন্দ্র চন্দ্রনাথের ছেলে রিপন চন্দ্র দাস (২৯),সিলেট সদর থানার ১৬ নং ওয়ার্ড চারাদিঘীর পাড় গ্রামের সালাউদ্দিনের ছেলে রাজু আহম্মদ (২৮),সুনামগঞ্জ জেলার ছাতক থানার তাতিকোনা গ্রামের সাহেদ আলীর ছেলে আবিদুল ইসলাম (২৮) ও সিলেট জেলার গোয়াইনঘাট থানার সালুটিঘর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাওছার হোসেন (২৬)।
উদ্ধারকৃত মালামালের বিবরণ, রেজিঃ নাম্বার বিহীন নীল সাদা রংয়ের Yamaha R15 মোটরসাইকেল একটি, রেজিঃ নাম্বার বিহীন কালো রংয়ের Yamaha MT15 মোটরসাইকেল একটি, রেজিঃ নাম্বার বিহীন সাদা রংয়ের Yamaha R15 মোটরসাইকেল একটি, রেজিঃ নাম্বার বিহীন কালো রংয়ের Yamaha MT15 মোটরসাইকেল একটি, রেজিঃ নাম্বার বিহীন কালো রংয়ের Yamaha R15 মোটরসাইকেল একটি ও রেজিঃ নাম্বার বিহীন নীল রংয়ের Yamaha R15 মোটরসাইকেলএকটি সহ ছয়টি মোটর সাইকেল আটক করা হয়েছে।

এই বিভাগের আরো খবর