1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লা দাউদকান্দিতে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত - আজকের কাগজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত বেড়ে ২৩৫ রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা আগামীতে কমন বিষয়ে মাদরাসা ও কারিগরিতেও হবে অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানিয়ে দিলো এআই ইট-বালুর জোড়াতালি, স্বস্তি নাকি নতুন শঙ্কা ১৩ দিন নোম্যান্সল্যান্ডে, জীবন-মৃত্যুর লড়াইয়ে ৩ যুবক রায়পুরে মা-মেয়েসহ ৪ খুন: থানায় এজাহার ছেলের জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

কুমিল্লা দাউদকান্দিতে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৭:৪৮ পিএম
শেয়ার করুন

কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাতনামা বাসচাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার সরকারপুর গ্রামের অটোরিকশা যাত্রী আব্দুল বারেক (৫৩), একই গ্রামের মো. মোস্তফা (৫২)। তাদের লাশ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানান, বুধবার সকালে বারপাড়া এলাকায় অজ্ঞাতনামা একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা দুর্ঘটনা কবলিত অটোরিকশা উদ্ধার করেছি। ঘাতক বাস শনাক্তের চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর