1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লা বিজিবির পৃথক অভিযানে যানবাহনসহ ভারতীয় শাড়ী, থ্রি-পিস ও গাঁজা আটক - আজকের কাগজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দিতে হবে নতুন চার্জ নওগাঁয় আকর্ষিক পরিদর্শনে জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী,পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ জ্বালানিসংকটের জন্য সরকার দায়ী নয়, প্রাকৃতিক: রিজভী গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: এক সপ্তাহে ২৫ প্রতিষ্ঠানে ৬৭ লাখ টাকা জরিমানা হুমকির পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার চব্বিশ ‘ফাইনাল যুদ্ধ’ নয়, এটি ছিলো কেবল ‘রিহার্সেল’: ডা. শফিকুর ছাদে ইয়াবা সেবন দেখে ফেলায় রংপুরে শিক্ষকসহ চারজনকে হত্যা: পুলিশ ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, একদিনে ৮৩৯ রোগী হাসপাতালে

কুমিল্লা বিজিবির পৃথক অভিযানে যানবাহনসহ ভারতীয় শাড়ী, থ্রি-পিস ও গাঁজা আটক

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ৬:৫৮ পিএম
শেয়ার করুন

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ২৩ আগস্ট রবিবার ভোরবেলায় কুমিল্লার চৌদ্দগ্রামের শিবেরবাজার বিওপি’র বিশেষ টহলদল এবং আদর্শ সদর উপজেলার আওতাধীন কটকবাজার পোষ্ট এর বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ০৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার ও পালপাড়া নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবস্থায় যানবাহনসহ অবৈধ ভারতীয় শাড়ী, থ্রি-পিস, রেডবুল এবং মুভ মলম আটক করে। আটককৃত মালামালের মূল্য বিরানব্বই লক্ষ নব্বই হাজার পাঁচশত টাকা। উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।
অপরদিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)র অভিযানে ২২ আগস্ট শনিবার দিবাগত রাত আনুমানিক প্রায় চারটায় চৌদ্দগ্রামের আমানগন্ডা বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ২শত গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর নামক স্থান হতে বিজিবি টহল দল কর্তৃক ৯০ কেজি গাঁজা জব্দ করে।

উল্লেখ্য, জব্দকৃত গাঁজা বিধি মোতাবেক ধ্বংস করা হবে।

এই বিভাগের আরো খবর