
মাহেরমজানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ মঙ্গলবার উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলে যুবদল নেতা হেলাল উদ্দিন হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী, উপজেলা বিএনপিরর সহসভাপতি মাহাবুব আলী মিয়া, সহ সভাপতি আলীমুজ্জামান সেলু,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা , বিএনপি নেতা সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, বিএনপি নেতা আশ্রাফ আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, বিএনপির যুবদল নেতা তৈয়াবুর রহমান তৈয়ব,বিএনপি নেতা মাসুদ,সুজনসহ ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলে নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করেন।