1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গতানুগতিক বিরোধীদল হিসেবে কাজ করতে চায় না জামায়াত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

গতানুগতিক বিরোধীদল হিসেবে কাজ করতে চায় না জামায়াত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৫২ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী গতানুগতিক বিরোধীদল হিসেবে কাজ করতে চায় না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা গতানুগতিক বিরোধীদল হিসেবে এ সংসদে কাজ করতে চাই না। আমরা চাই এ সংসদ হোক অর্থবহ। জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধীদল হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করতে চাই।”

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উপস্থিত ছিলেন।

সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, “সরকারের সকল সংগত পদক্ষেপে আমাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে। কিন্তু, আমাদের বিবেচনায় যদি দেখি সরকার কোনও অসঙ্গত সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছেন, আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করবো। সরকার আমাদের পরামর্শ নিলে জাতি উপকৃত হবে, আমরা কৃতজ্ঞ হবো। সরকার পরামর্শ না নিলে বিরোধীদলের যে ভূমিকা সেটিই আমরা পালন করবো। আমরা জাতির অধিকারের পক্ষে দাঁড়াবো।”

শফিকুর রহমান বলেন, “চব্বিশের ৩৬ জুলাই ছাত্র-জনতার বিপ্লবে আমরা দলমত নির্বিশেষে সকলেই শামিল হয়েছিলাম। দীর্ঘ প্রতীক্ষার পর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর সংসদ ও সরকার গঠিত হয়েছে। সরকার ও সংসদের কাছে জনগণের বিপুল প্রত্যাশা। আমরা এ সদিচ্ছা ও ধারণা রাখতে চাই যে সরকার সংসদকে আগামীতে এগিয়ে যাওয়ার বাহনে পরিণত করবে। কোনও বাহন কখনও এক চাকায় চলে না, দুটো চাকা মিনিমাম লাগবে। সরকারি দল সামনের চাকা হলে বিরোধী দল হবে পেছনের চাকা।”

জামায়াত আমির বলেন, “আমরা পথচলায় সমন্বয় চাই। পারস্পরিক সম্মানের জায়গাটা চাই। মহান জাতীয় সংসদের এক সেকেন্ডও নষ্ট হোক, আমরা তা প্রত্যাশা করি না। জাতীয় সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। যে সমস্ত কালো আইন আমাদের সংবিধানে রয়ে গেছে, সেগুলো দূর করতে আমরা সম্মিলিতভাবে প্রয়াস চালাবো।”

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *