1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামে পাওনা টাকা না দিয়ে মোবাইল ব্যবসায়ীকে খুন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে পাওনা টাকা না দিয়ে মোবাইল ব্যবসায়ীকে খুন

রাজু চৌধুরী, চট্টগ্রাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৬:৩৩ পিএম
শেয়ার করুন

নগরীর এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে আকাশ ঘোষ (২৬) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এনায়েতবাজার কসাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকাশের পরিবার সূত্রে জানা যায়, মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করে দেওয়ার পর সানি নামে এক যুবক আকাশকে টাকা পরিশোধ করেননি। বৃহস্পতিবার রাতে পাওনা টাকা চাইতে গেলে সানি ও সঙ্গে থাকা আরও কয়েকজন আকাশকে মারধর করে। একপর্যায় তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আকাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আকাশ ঘোষ নগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা। অভিযুক্ত সানিও এনায়েত বাজার এলাকার স্থানীয় যুবক বলে জানিয়েছে পরিবার। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর পরই অভিযান শুরু হয়েছে। হত্যাকাণ্ডে কারা জড়িত, সিসি টিভি ফুটেজ ও প্রযুক্তি ব্যবহার করে অপরাধী শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের আরো খবর