1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা যা বললেন - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম ‘চোখের বদলে চোখ’ নীতিতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি হিলির বাজারে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০-১৫ টাকা কুড়িগ্রামে ইজিবাইকের চার্জার খুলতেই ঝরে গেল চালকের প্রাণ” মাছ চাষ সম্প্রসারণে সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে খাদ্য, চারা ও বীজ বিতরণ যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল, জাপানের সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং চুক্তি শিগগিরই

চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা যা বললেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ৩:১৩ পিএম
শেয়ার করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নুরজাহান বেগম বলেন, ‘ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলায় দোষীদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ দেখে আইনি ব্যবস্থা নিতে আমরা নির্দেশনা দিয়েছি। তবে দেশের এই ক্রান্তিলগ্নে চিকিৎসকদেরও উচিত শাটডাউন কর্মসূচি উঠিয়ে নেওয়া।’

তিনি আরও বলেন, ‘ঢাকা মেডিকেলে ছাত্র মৃত্যুর ঘটনা খুবই পীড়াদায়ক। ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা করেছেন। কিন্তু বড় আঘাত হওয়ায় বাঁচানো যায়নি। গাফিলতি হলে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তা না শুনে ডাক্তারদের ওপর হাত তোলা হয়েছে। এটা ঠিক হয়নি।’

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘ঢাকা মেডিকেলের পর আরও দুটি জায়গায় এমন ঘটনা ঘটেছে, সেগুলো খুবই দুঃখজনক। ডাক্তাররা তাদের যথাসাধ্য দায়িত্ব পালন করেছেন। এভাবে কথায় কথায় ডাক্তারদের গায়ে হাত তোলা যাবে না। আন্দোলনরত ডাক্তাররা আমাদের সন্তানের মতো। তাদের প্রতি আমি আহ্বান জানাই শাটডাউন তুলে নাও। মানুষের সেবায় এসেছো, মানুষের সেবায় ফিরে যাও।’

এদিকে, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাসে আগামীকাল সোমবার রাত ৮টা পর্যন্ত ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। আজ বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে আলোচনার পর আন্দোলনকারী চিকিৎসকরা এ ঘোষণা দেন।

এই বিভাগের আরো খবর