1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে রুয়েটে ইফতার মাহফিল অনুষ্ঠিত - আজকের কাগজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে রুয়েটে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৮:৪০ পিএম
শেয়ার করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আজ বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবিত্র মাহে রমজানের মূল্যবোধ, সংযম ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্যোগে এ আয়োজন করা হয়। নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সমবেত হন এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার কার্যক্রম শুরু হয়। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়।

আজকের ইফতার মাহফিলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেন। এসময় রুয়েট প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক ড. মোঃ আব্দুল্লাহ্ আল মাহমুদ, নিরাপত্তা শাখার প্রধান আবুল হাশেম সহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ। তারা শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান।

আয়োজক শিক্ষার্থীদের পক্ষ থেকে যন্ত্রকৌশল বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরেফিন আহমেদ আজমী বলেন, “পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা রুয়েটের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার একটি ক্ষুদ্র প্রয়াস নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষার্থী-কেন্দ্রিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা রাখি।”

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় জীবনের ব্যস্ততার মাঝেও এ ধরনের সম্মিলিত আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন প্রত্যাশা রাখেন। পবিত্র মাহে রমজানের তাৎপর্য ধারণ করে শিক্ষার্থীদের মিলনমেলায় ইফতার মাহফিলটি ক্যাম্পাসে সহযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টি বার্তা বহন করে।

এই বিভাগের আরো খবর