1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাস মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ ৪:৫০ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের মিরকাদিমে দুবৃত্ততের ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন শুভ বেপারি (২৩) নামের এক যুবক মারা গেছেন।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা‌ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এর আগে গত শনিবার রাত ১২ টার দিকে রামগোপালপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ওই যুবক।

নিহত শুভ মিরকাদিমের কালিন্দীপাড়া এলাকার মুকুল বেপারীর পুত্র।

নিহতের পিতা মুকুল বেপারি মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ‘শনিবার রাতে আমাদের
সাথে বাড়িতেই অবস্থান করছিলো শুভ। তখন স্থানীয় নাজমুল নামে একজনকে কয়েকজন আটকে রেখেছে এরকম খবর পেয়ে আমার
ছেলে রামগোপালপুর চিশতী বাড়ির সামনে যায়। সেখানে ফয়সাল নামের একজন তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে ছুরিকাঘাতের খবর পেয়ে আমরা উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেই। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায়। ওর পেটে ছুরির আঘাতে গুরুতর জখম হয়েছিলো।’

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এ বিষয়ে পরিবারের অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এই বিভাগের আরো খবর