1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জবি প্রেসক্লাবের সভাপতি মেহেদী, সম্পাদক ইউছুব - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

জবি প্রেসক্লাবের সভাপতি মেহেদী, সম্পাদক ইউছুব

রোকুনুজ্জামান
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ ৭:৩৪ পিএম
শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদিনের বাংলাদেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইউছুব ওসমান।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব, উপদেষ্টা নোমান আল আব্দুল্লাহ, রায়হান উদ্দিন, নজরুল ইসলাম, আরমান হাসান, প্রধান নির্বাচন সমন্বয়ক ও সদ্য সাবেক সভাপতি সুবর্ণ আসসাইফ, সহকারী নির্বাচন সমন্বয়ক ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক আহনাফ ফাইয়াজ, নতুন নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যরা।

এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা টাইমস-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ শাহরিয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে চ্যানেল আই অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রিদুয়ান ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে সারাবাংলা ডট নেটের জবি করেসপন্ডেন্ট আবু সুফিয়ান সরকার শুভ, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দেশ রূপান্তরের জবি প্রতিনিধি ফাতেমা আলী, অর্থ সম্পাদক বার্তা ২৪ এর জবি প্রতিবেদক সোহানুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য রাইজিং বিডির লিমন ইসলাম এবং দ্যা ডেইলি ক্যাম্পাসের জুনায়েদ মাসুদ নির্বাচিত হয়েছেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক বলেন, সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। আশা করি নতুন নেতৃত্ব সবাইকে সাথে নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণেও ভূমিকা রাখবে।

এসময় জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে জবি প্রেসক্লাব সবসময়ই কাজ করে এসেছে। নতুন নেতৃত্বও বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও দেশের কল্যাণে কাজ করে যাবে বলে প্রত্যাশা করছি।

এই বিভাগের আরো খবর