1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জমকালো আয়োজনে সোহরাওয়ার্দী কলেজ ডিবেট ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

জমকালো আয়োজনে সোহরাওয়ার্দী কলেজ ডিবেট ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৩:৪৯ পিএম
শেয়ার করুন

৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা এবং সাধরণ শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন সোহরাওয়ার্দী কলেজ ডিবেট ক্লাব। এছাড়াও অনুষ্ঠানের শেষপর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বেলা বারোটায় শহীদ সাংবাদিক হাসান মেহেদী অডিটোরিয়াম রুমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। ডিবেট ক্লাবের সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে এ আয়োজন শুরু হয়। এরপর আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয়বস্তু ছিল ( সংসদ মনে করে যে, বাংলাদেশের রাজনীতি এখন আর জনসেবার মাধ্যম নয়, বরং ব্যক্তিস্বার্থের হাতিয়ার)। এবিষয়ে সরকার দল এবং বিরোধী দল তাদের যুক্তি খন্ডনের মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরেন। এবং নানা যুক্তিতর্কের মাধ্যমে বিরোধীদলকে হারিয়ে সরকার দল জয় লাভ করে। পরে সরকার এবং বিরোধী দলকে ক্রেস্ট তুলে দেন কলেজে ভাইস প্রিন্সিপাল ড. ফরিদা ইয়াসমিন।

এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়, উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াসমিন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মনিরুল ইসলাম, ডিবেট ক্লাবের মডারেটর নাসিমা আক্তার, সহযোগী অধ্যাপক, আসমা আক্তার বেলী প্রভাষক, ফকরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্র দল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল। সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াছিন মোল্লা, ছাত্র শিবিরের সভাপতি নুরুন্নবী আখন্দ সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ, অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বলেন:-

এই ধরনের সৃজনশীল ও গঠনমূলক সংগঠনের সাথে যুক্ত হয়ে তোমরা নিজেদের দক্ষ করে তুলছো এবং একজন মানসম্মত নাগরিক হিসেবে গড়ে উঠছো। এতে করে তোমরা জীবনমান উন্নয়নের পথেও অগ্রসর হচ্ছ। যেমন পাঠ্যবইয়ের পাঠ গ্রহণের মাধ্যমে তোমরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছো, তেমনি এসব সৃজনশীল সংগঠনের মাধ্যমেও আরও সামনের দিকে এগিয়ে যাবে

এই বিভাগের আরো খবর