1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চট্টগ্রামে এ্যাবের আলোচনা সভা ও পুনর্বাসন সহায়তা - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী খুলনায় ১৭ ঘণ্টায় তিন স্থানে গুলি: আতঙ্কে স্থানীয়রা পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পিজিসিবির ৫ সদস্যের তদন্ত কমিটি নওগাঁয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মী সমর্থকদের ঢল

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চট্টগ্রামে এ্যাবের আলোচনা সভা ও পুনর্বাসন সহায়তা

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৮:৪৭ পিএম
শেয়ার করুন

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব), চট্টগ্রাম বিভাগ-এর উদ্যোগে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী ও মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যা-পরবর্তী পুনর্বাসনের জন্য ২৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
এ্যাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং এ্যাব চট্টগ্রাম বিভাগের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ত্রাণ সহায়তা কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্গত পরিবারের হাতে প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এ সময় উপস্থিত ছিলেন এ্যাবের সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, ত্রাণ সহায়তা প্রদান কমিটির আহ্বায়ক প্রকৌশলী আফজাল হোসেন সবুজ, সদস্য সচিব ড. প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম মজুমদার, এ্যাব চট্টগ্রামের সাবেক সভাপতি ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানে আলম সেলিম, এলজিইডির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমানসহ এ্যাব কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ এবং বাঁশখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী খান মো. আমিনুল রহমান সুমন।
এ্যাব নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের মানুষের পাশে দাঁড়ানো এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহযোগিতা করা প্রকৌশলী সমাজের সামাজিক দায়বদ্ধতার অংশ। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এদিকে, দিনব্যাপী কর্মসূচির পর সন্ধ্যায় জুলাই আন্দোলনে নিহত শহীদ ওয়াসিম আকরামসহ আটটি পরিবারের মধ্যে এ্যাবের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শহীদ পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট ২০২৬, শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চট্টগ্রামের আইইবি চট্টগ্রাম কেন্দ্রের অডিটোরিয়ামে আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর।
আয়োজকরা জানান, জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়ন ও জনকল্যাণে প্রকৌশলীদের ভূমিকা আরও জোরদার করাই এসব কর্মসূচির মূল লক্ষ্য।

এই বিভাগের আরো খবর