1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঝিনাইগাতী বাজারে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ - আজকের কাগজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
৮ শ্রেণির মানুষ ফ্যামিলি কার্ড পাবেন না ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের তথ্য চেয়েছে সরকার কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ও চারজন আহত ৭ হাজার টাকা কমেছে, যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর অভিনয়ে আর ফিরবেন না পপি ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার দুই আসামিকে নিয়ে যা জানাল র‍্যাব মক্কা চুক্তিতে বাংলাদেশ ইতিবাচকভাবে এগোচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুদামের সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী

ঝিনাইগাতী বাজারে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

শেরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৭:২৬ পিএম
শেয়ার করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ওই মহলের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলা সদর বাজারের গরুর বাজার ও ধান বাজার থেকে মধ্যবাজারে প্রবেশের সরকারি রাস্তাটি বন্ধ করে সেখানে অবৈধভাবে একটি ঘর নির্মাণ করা হয়। এ সময় বাজারের ব্যবসায়ীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ব্যবসায়ীরা সরে গেলে রাত ১২টার দিকে সেখানে স্থাপনা নির্মাণ করা হয় বলে অভিযোগ করেছেন তারা।
ব্যবসায়ীরা জানান, জায়গাটি বাজারে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথ। বিশেষ করে বাজারে কোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের জন্য ওই পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পথটি বন্ধ হয়ে গেলে ফায়ার সার্ভিসের গাড়ি বাজারের ভেতরে প্রবেশে সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় ব্যবসায়ীদের আরও অভিযোগ, সরকারি রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মাণের ফলে বাজারের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাজারের রাজস্ব আয়ও কমে যেতে পারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থাপনা নির্মাণের সময় রাস্তার সরকারি ইটও সরিয়ে ফেলা হয়েছে।
এ ঘটনায় দ্রুত প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর