বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬১৫

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৫৬ পিএম
Advertisement
শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৫ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫৪ ডেঙ্গু রোগী।

এতে বলা হয়, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৯৪, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪, ঢাকা উত্তর সিটিতে ১৭৫, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩৭, খুলনা বিভাগে ৬০, ময়মনসিংহ বিভাগে ৬, বরিশাল বিভাগে ২৪, রাজশাহী বিভাগে ১৩ ও রংপুর বিভাগে ২ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ২৮৫ জন। আর ছাড়পত্র পান ১৪ হাজার ৫৪৬ জন।

এই বিভাগের আরো খবর