1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি : মেয়র তাপস - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাস মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি : মেয়র তাপস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ১২:২৬ পিএম
শেয়ার করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘গতকাল পর্যন্ত ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে মাত্র ৪৮ জন রোগী শনাক্ত হয়েছে। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আমরা ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।’

বুধবার রাজধানীর পোস্তগোলায় জাতীয় মহাশ্মশান উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান মেয়র। তিনি বলেন, সেপ্টেম্বরের পর থেকেই হঠাৎ করে বিভিন্ন মাত্রায় এবং থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী আমরা দেখেছি, সেপ্টেম্বরের পর থেকে ডেঙ্গু রোগের বিস্তার কমে আসে। কিন্তু এবার আমরা দেখছি তার উল্টো।

ডিএসসিসি মেয়র আরও বলেন, আমরা সেপ্টেম্বর পর্যন্ত এটাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ রাখতে পারলেও অক্টোবর থেকে বেড়েছে। এটা জলবায়ু পরিবর্তনের কারণেই হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এখনো ডেঙ্গু নিয়ন্ত্রণ রয়েছে উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, আপনারা যদি তথ্য নিয়ে দেখেন, গতকাল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে মাত্র ৪৮ জন রোগী শনাক্ত হয়েছে। ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আমরা এখনো ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।

এই বিভাগের আরো খবর