1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ডেলটাক্রন ওমিক্রন এখন অতীত ‘নিওকোভ’ আরও ভয়াবহ, কাজ হবে না টিকায় - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষরোপণ চরফ্যাশনে বেড়িবাঁধ কেটে চেয়ারম্যানবাজার এলাকায় বহুতল ভবন নির্মাণ চলছে, নজরদারি নিয়ে প্রশ্ন নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৫০০ বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার স্বামী প্রবাসে, পরকীয়া প্রেমিককে বিয়ে করলেন চার সন্তানের মা! সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য ২৩ বছর পর দেখা দিলেন হঠাৎ হারিয়ে যাওয়া সেই অভিনেত্রী ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস হামের উপসর্গে আরো ৭ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৫০ সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার, একাধিক বিল উত্থাপনের সম্ভাবনা

ডেলটাক্রন ওমিক্রন এখন অতীত ‘নিওকোভ’ আরও ভয়াবহ, কাজ হবে না টিকায়

আজকের কাগজবিডি অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২ ৩:৩২ পিএম
শেয়ার করুন

ডেল্টার পর করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে এখন সারাবিশ্ব ত্রস্ত। তীব্র সংক্রমণ ক্ষমতার জন্য এ রূপ নিয়ে আলাদাভাবে চিন্তিত বিশেষজ্ঞরা। তবে আশার কথা, ওমিক্রনের মারণক্ষমতা অনেক কম। কিন্তু ডেলটাক্রন, ওমিক্রন এখন অতীত! সন্ধান মিলেছে কোভিডের নয়া রূপের! এমনই দাবি করছেন চীনের একদল বিশেষজ্ঞ। করোনার নতুন এই ধরনের নাম ‘নিওকোভ’।

শুক্রবার ভারতের সংবাদমাধ্যমে এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

উহানের এই চিকিৎসা-বিজ্ঞানীদের দাবি, শ্বাসযন্ত্রকে প্রভাবিত করতে পারে সদ্য আবিষ্কার হওয়া এই মার্স-করোনাভাইরাস। শুধু তাই নয়, চীনা বিশেষজ্ঞদের দাবি, এই রূপের মারণক্ষমতাও তুলনামূলকভাবে বেশি। প্রতি তিনজন সংক্রমিতের একজনের মৃত্যু হতে পারে ‘নিওকোভ’- এ।

উহানের একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত গবেষণাপত্র। সেখানে বিশেষজ্ঞরা দাবি করছেন, বাজারে বর্তমানে করোনার যেসব টিকা আছে তার কোনোটিই নিওকোভের বিরুদ্ধে কার্যকরী হবে না। যদিও এই ভাইরাস নিয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন তারা।

তবে নিওকোভের মতো রূপের সন্ধান পাওয়া গিয়েছিল ২০১৩ এবং ২০১৫ সালে। কোভিড-১৯ এর সঙ্গে অনেক জায়গাতেই মিল নিওকোভের। প্রথম এই ধরনের রূপের সন্ধান মেলে দক্ষিণ আফ্রিকায়। মূলত বাদুড়ের শরীরে পাওয়া যায় নিওকোভ। এ নিয়ে গত বৃহস্পতিবারই রাশিয়ার ‘ভেক্টর রাশিয়ান স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়ো-টেকনোলজি’একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, চীনা বিশেষজ্ঞরা যে নতুন রূপ নিয়ে সাবধান করছেন, তা নিয়ে এখনই চিন্তার কিছু নেই। মানব শরীর এই রূপটিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা খুবই ক্ষীণ।

এই বিভাগের আরো খবর