1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঢাকার বাইরে যেতে হবে চিকিৎসকদের : স্বাস্থ্যমন্ত্রী - আজকের কাগজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ঢাকার বাইরে যেতে হবে চিকিৎসকদের : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ২:৩০ পিএম
শেয়ার করুন

রোগীর সুরক্ষার সঙ্গে সঙ্গে আমাকে ডাক্তারের সুরক্ষাও দেখতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের যত সমস্যা আছে আমরা দেখব। তবে একটা অনুরোধ আপনাদের রাখতে হবে, ঢাকার বাইরে যেতে হবে। আজকে সংসদ থেকে শুরু করে যেখানেই যাই একটাই কথা- ‘মন্ত্রী আমার এলাকায় উপজেলায় কোনো ডাক্তার থাকে না। আমি মনে করি এটি ঠিক না।’

মঙ্গলবার রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সোসাইটি অব নিউরোলজিস্ট আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্স তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ বিষয়ে খুব শিগগিরই আমরা একটা নীতিমালা তৈরি করব। যারা ঢাকার বাইরে কাজ করেন তাদের পদোন্নতি, বিদেশ যাওয়ার সুযোগসহ অগ্রাধিকারের ভিত্তিতে সকল ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে।

তিনি বলেন, আপনারা সেবা দিন, আমি আপনাদের সব কিছু দেব। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে বাংলাদেশের স্বাস্থ্যখাত অনেক দূর এগিয়ে যাবে। এটি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, প্রধানমন্ত্রীরও স্বপ্ন। আমাদের সবার স্বপ্ন। চিকিৎসা ব্যবস্থা সাধারণ মানুষের কাছে নিয়ে যাব।

মন্ত্রী হওয়ার পর দৈনন্দিন রুটিন বদলে গেছে জানিয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, আগে একটা নিয়ম ছিল, বিকাল ৪টা পর্যন্ত রোগী দেখার পর বাসায় গিয়ে ভাত খেতাম।

এরপর কিছুক্ষণ ঘুমিয়ে আমি আর আমার স্ত্রী জি বাংলা দেখি। হঠাৎ একটা টেলিফোন আসলো। আর আমার সমস্ত নিয়মকানুন বদলে দিলো।

তিনি বলেন, চিকিৎসক হিসেবে আমার জীবন শুরু হয়ে বানিয়াংচর থানায়। সেই ১৯৭২-৭৩ সালে। তখন তেমন রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না, রাত হলে হারিকেন ব্যবহার করতাম। যাতায়াত করতাম সাইকেল ও নৌকায়।

কনফারেন্সে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক ও নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. বদরুল আলম প্রমুখ।

এই বিভাগের আরো খবর